৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের

2026-03-10T06:48:48+00:00
2026-03-10T06:48:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:৪৮ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির পর তা কেনাবেচার সাথে জড়িত।


উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ খুলি ও হাড়ের উৎস কী এবং এই চক্রের সাথে আরও বড় কোনো গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

সেখানে কঙ্কাল চুরির প্রক্রিয়া এবং চক্রের সদস্যদের পরিচয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/এআর
  বিষয়:   মাথা  খুলি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: