ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাকে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে সশস্ত্র গোষ্ঠটি জানায়, তারা ইসরায়েলের সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সময় সীমান্তের কাছে ইফতাহ ব্যারাকেও রকেট নিক্ষেপ করা হয়।
এর আগে, সোমবার (৯ মার্চ) সকালে হাইফা শহরের পূর্বে অবস্থিত জিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। আর সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাশোমের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয় বলে আরও জানিয়েছে হিজবুল্লাহ।
/ইউএমএইচ