উদ্বোধনের আগেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, চোখেমুখে আনন্দ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঈদ আনন্দে ভাসছে ঢাকার কড়াইল বস্তিবাসী। ঈদের আগেই আড়াই হাজার টাকা জমা হয়েছে তাদের একাউন্টে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের

2026-03-10T10:56:51+00:00
2026-03-10T11:15:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
উদ্বোধনের আগেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, চোখেমুখে আনন্দ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম  আপডেট: ১০.০৩.২০২৬ ১১:১৫ এএম
মহাখালীর টিঅ্যান্ডডি কলোনী মাঠে জমা হয়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। সংগৃহীত ছবি
ঈদ আনন্দে ভাসছে ঢাকার কড়াইল বস্তিবাসী। ঈদের আগেই আড়াই হাজার টাকা জমা হয়েছে তাদের একাউন্টে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন আজ। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডডি কলোনী মাঠে জমা হয়েছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। 

জানা গেছে, তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছেছে। ঈদের আগেই রাষ্ট্রীয় অর্থ সহায়তা পেয়ে তাদের চোখেমুখে আনন্দের অশ্রু। সহায়তার টাকায় কেউ বা স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর আবার কেউ কিছুটা সঞ্চয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

 
চূড়ান্তভাবে জানা গেছে, ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে এবার।
 
প্রাথমিকভাবে, পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
  
তবে ফ্যামিলি কার্ডে বিতরণে কোনো দলীয় প্রভাব থাকবে না  এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।


/ইউএমএইচ 
 


  বিষয়:   ফ্যামিলি কার্ড  প্রধানমন্ত্রী তারেক রহমান  ঢাকার কড়াইল বস্তিবাসী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: