বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাক চাপায় দুই মুরগী ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলেন, রিপন (৪৫) সুলতান (৪০)।মঙ্গলবার (১০ মার্চ) ভোর

2026-03-10T12:24:46+00:00
2026-03-10T12:52:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৪ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ১২:৫২ পিএম
ফাইল ছবি
রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাক চাপায় দুই মুরগী ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতরা হলেন, রিপন (৪৫) সুলতান (৪০)।

মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সারে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে অপর মুরগীভ্যান চালক মো. শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগী ব্যবসায়ী। কাপ্তান বাজার থেকে ভ্যান বোঝাই করে মুরগী নিয়ে শান্তিনগর যাচ্ছিল। বঙ্গভবনের সামনে রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামীর ট্রাক তাদের ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রিপন সুলতান ভ্যান থেকে ছিটাকে রাস্তায় পরে যান।
এ সময় ট্রাকটি তাদের দুজনের উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তবে ভ্যান চালক অক্ষত রয়েছে। নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন এবং সুলতানের বাবার নাম জমশেদ আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এএডি/

  বিষয়:   বঙ্গভবন  ট্রাক  ধাক্কা  নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: