প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের এক মাসের কম সময়ে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। একে একে আমরা সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব।
মঙ্গলবার (১০ মার্চ) মহাখালীর টিএন্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পর্যায়ক্রমে সব পরিবার প্রধান নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। একে একে আমরা সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। হয়তো বৈশ্বিক কারণে কিছুটা সময় লাগতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করব। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের এক মাসের কম সময়ে আজ ৩৭ হাজার নারীর হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পেরেছি।
তারেক রহমান বলেন, পর্যায়ক্রমে সব পরিবার প্রধান নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। একে একে আমরা সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। হয়তো বৈশ্বিক কারণে কিছুটা সময় লাগতে পারে।
তিনি বলেন, নারীদেরকে যদি ক্ষমতায় না করতে পারি, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। খালেদা জিয়াও নারীদেরকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন।
সময়ের আলো/জেডআই