ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক জাতিসংঘ অস্ত্র পরিদর্শক

2026-03-10T13:05:32+00:00
2026-03-10T13:06:06+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ১:০৬ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু। ছবি : বিবিসি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক জাতিসংঘ অস্ত্র পরিদর্শক স্কট রিটার দাবি করেছেন, এ হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু।

সোমবার (৯ মার্চ) পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদ এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, স্কট রিটার সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

তার বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের উপকূলীয় শহর কায়সারিয়াতে অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাসভবন লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলাতেই নিহত হন ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার ও সাহিত্যিক ছিলেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ।
আরও পড়ুন

এদিকে হামলার ঘটনায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্কট রিটার আরও দাবি করেন, ইরান ইসরায়েলের বহু স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালাতে সক্ষম হয়েছে। তার মতে, এটি ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপের অংশ, যা ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করা এখনো গুরুত্বপূর্ণ।

এএডি/


  বিষয়:   ইদ্দো  নেতানিয়াহু  ইরান  হামলা  ভাই  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: