হাতিয়া জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া উপজেলার সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’। নবনির্বাচিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন যমুনা

2026-03-10T14:02:17+00:00
2026-03-10T14:02:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
হাতিয়া জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:০২ পিএম 
সোমবার ‘হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’র আংশিক কমিটি ঘোষণা করা হয়। ছবি : সংগৃহীত
ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া উপজেলার সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’। নবনির্বাচিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম। 

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর একটি রেস্তোরাঁয় ইফতার অনুষ্ঠানের পর এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভির প্রোডিউসার (নিউজ) ইয়াসিন রাসেল, সহ-সভাপতি নাগরিক টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ফয়সাল মোর্শেদ।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিটিভির রিপোর্টার এসটি হোসাইন, বিটিভি। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিন। অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন স্বাধীন নিউজের স্টাফ রিপোর্টার দিনাজ উদ্দিন। 

দফতর সম্পাদক বিটিভির মিশরাত জাহান মিশু, সহ-দফতর সম্পাদক বাংলাদেশ টাইমসের রিপোর্টার নাহিমুর রহমান সাকিল। সমাজকল্যাণ সম্পাদক প্রাইম টিভি নিউজের উপস্থাপক শমীমা লনী, তথ্য প্রযুক্তি সম্পাদক মাই টিভির অভি আরিফ, প্রচার সম্পাদক সিটিজেন জার্নাল২৪ ডট কম-এর স্টাফ রিপোর্টার মেহেদী হাছান মাহীম।


হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ঢাবি প্রতিনিধি রাহাদ উদ্দিন, জনকণ্ঠের জবি প্রতিনিধি ওমর ফারুক জিলন ও আমার সংবাদের রিপোর্টার আবিদ উল্লাহ জাকির।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হাতিয়া  ঢাকা  সাংবাদিক  জার্নালিস্ট ফোরাম  হাতিয়া জার্নালিস্ট ফোরাম  সময়ের আলো 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: