অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

জাতীয়

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুল ইসলাম ও তার স্ত্রী

2026-03-10T14:51:37+00:00
2026-03-10T14:51:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম 
ঢাকার মহানগর দায়রা জজ কোর্ট। ছবি : সংগৃহীত
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। 

মঙ্গলবার (১০ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন

এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম এবং তার স্ত্রী নাছরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামস দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

এএডি/


  বিষয়:   অবসর  সামরিক  কর্মকর্তা  স্ত্রী দেশত্যাগ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: