‘প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন’

বান্দরবান প্রতিনিধি

জাতীয়

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র মানুষের সেবার জন্য ও কল্যাণের জন্যই

2026-03-10T15:04:44+00:00
2026-03-10T15:04:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
পার্বত্যমন্ত্রী
‘প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন’
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ১০৩)
লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি : সময়ের আলো
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র মানুষের সেবার জন্য ও কল্যাণের জন্যই এই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন। এখানে দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। 

মঙ্গলবার (১০ মার্চ) বান্দরবানের লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ বা সরকারি কোনো কার্যক্রমে কেউ যাতে দুর্নীতির আশ্রয় না নেয়, সেদিকে কড়া নজরদারি রাখা হচ্ছে। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাবে। প্রকৃত সুবিধাভোগীরা যাতে তাদের অধিকার পান, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘মা-বোনদের উন্নয়নের জন্য আমাদের মাতা, মাদার অব ডেমক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যাপক কাজ করে গেছেন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সেটা যে ধর্মেরই হউক বা বর্ণেরই হউক সবখানেই সম্প্রীতি থাকবে। আমরা সমতার ভিত্তিতে মানুষের কল্যাণে এগিয়ে যাব।’


তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং বিশেষ করে নারীদের ভাগ্যোন্নয়নে সরকার অতি অল্প সময়ের মধ্যে দেশব্যাপী ১৪টি উপজেলায় ৩৭ হাজার নারীর মাঝে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। এই কার্ডের মাধ্যমে দুস্থ পরিবারগুলো আগের চেয়ে অনেক বেশি উন্নত ও নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   পার্বত্যমন্ত্রী  প্রধানমন্ত্রী  ফ্যামিলি কার্ড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: