জমে উঠেছে রাজধানীর ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেখতে দেখতে পবিত্র মাহে রমজান অর্ধেক শেষ। এখন চলছে ঈদের প্রস্তুতি। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পরিবারের সবাইকে নিয়ে উৎসবমুখর

2026-03-10T17:54:48+00:00
2026-03-10T17:54:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জমে উঠেছে রাজধানীর ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১১৮)
ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট-শপিংমলগুলো। সংগৃহীত ছবি
দেখতে দেখতে পবিত্র মাহে রমজান অর্ধেক শেষ। এখন চলছে ঈদের প্রস্তুতি। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পরিবারের সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেনাকাটা করছেন সবাই। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। আর গেল কয়েক বছরের তুলনায় বেচাকেনা বেশি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। 

ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট-শপিংমলগুলো। 


সব বয়সের ক্রেতাদের আনাগোনায় মুখর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো। সাধ্যের মধ্যে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সবার জন্যই চলছে কেনাকাটা। মানুষের ঠেলাঠেলি এড়াতে দিনের বেলাতেই অনেকে সেরে নিচ্ছেন কেনাকাটা। 
 
নারীরা আকৃষ্ট হচ্ছেন ভিনদেশি সালোয়ার কামিজে। পুরুষদের পাঞ্জাবির পাশাপাশি অনেকেই আবার বেছে নিচ্ছেন দেশীয় সুতি পোশাক। গরমের কথা মাথায় রেখে নজর দিচ্ছেন আরামের দিকেও। 

এদিকে, গেল বছরগুলোর তুলনায় এবার বেচাবিক্রি বেশি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। চাঁদরাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা তাদের। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   জমে উঠেছে  রাজধানী  ঈদের কেনাকাটা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: