নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দলিল যার, জায়গা তার। দখলদারিত্বের কোনো সুযোগ নাই।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আয়োজিত এক সভায় এ বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিভিন্ন জায়গায় খাল-বিলের মাছ ধরা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এগুলো হতে দেওয়া হবে না। সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করছি।
সভায় সিংড়া পৌরসভার বিভিন্ন সড়ক সংস্কার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন সংসদ সদস্য আনু।
উপজেলার চৌগ্রাম হতে কালীগঞ্জ আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা উল্লেখ করে ছিনতাই ও ডাকাতি রোধে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
এসময় মব ও গুজব বিষয়ে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন সংসদ সদস্য আনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।
এফআর