কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার রাজা চাপিতলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর জেলা সদরের শিকারপুর এলাকার মৃত মো. হামিদ মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৪৫) (বর্তমানে চাপিতলা গ্রামে বসবাসরত) এবং উপজেলার চাপিতলা গ্রামের শিশু মিয়ার ছেলে মো. আব্দুল আলীম (৩৬)।
বাঙ্গরা বাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আকবর হোসেন ও এএসআই মো. আল আমিন সঙ্গীও ফোর্সসহ রাজা চাপিতলা গ্রামের মো. বাবুল মিয়ার বসত ঘরে অভিযান চালায়। এ সময় গাঁজাসহ ওই ৩ জনকে আটক করা হয়।
ওসি মো. আব্দুল কাদের বলেন, মাদক বিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফআর