থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জ্বালানি স্বল্পতা মোকাবেলায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল আমলাদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার (১০ মার্চ) সরকারের এক মুখপাত্র বলেন, সরকারি পদক্ষেপের

2026-03-11T12:14:14+00:00
2026-03-11T12:14:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১৪ পিএম 
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সংগৃহীত ছবি
জ্বালানি স্বল্পতা মোকাবেলায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল আমলাদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সরকারের এক মুখপাত্র বলেন, সরকারি পদক্ষেপের মধ্যে রয়েছে বিদেশ সফর স্থগিত করা এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা।

সরকারের মুখপাত্র আরও বলেন, দেশটির প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জ্বালানিমন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, থাইল্যান্ডে ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।


উল্লেখ্য, দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের চেষ্টা করছে। তবে বর্তমানে চাহিদা কমানোর ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। 

থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্যমতে, দেশটির জ্বালানি চাহিদার প্রায় ৬৮ শতাংশ মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এর মধ্যে অর্ধেকের বেশি গ্যাস থাইল্যান্ড উপসাগরের নিজস্ব উৎপাদন থেকে আসে। বাকি ৩৫ শতাংশ গ্যাস আমদানি করা হয়, যার মধ্যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ১৩ শতাংশ গ্যাস আসে বলে জানানো হয়।


/ইউএমএইচ

  বিষয়:   থাইল্যান্ড  অনুতিন চার্নভিরাকুল  জ্বালানি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: