বলিউড-হলিউড জয় করা নাতালিয়া এবার সিয়ামের সাথে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমাকে ঘিরে নতুন চমক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে।

2026-03-11T15:14:03+00:00
2026-03-11T15:14:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বলিউড-হলিউড জয় করা নাতালিয়া এবার সিয়ামের সাথে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম 
অভিনেত্রী নাতালিয়া ইয়ানোশেফ। ছবি : সংগৃহীত
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমাকে ঘিরে নতুন চমক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। এতে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে নাচতে দেখা গেছে পোলিশ বংশোদ্ভূত বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া ইয়ানোশেফকে। ভাইরাল হওয়া সেই ছবিটি মূলত সিনেমাটির একটি আইটেম গানের শুটিং দৃশ্য। 

ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশনের কর্ণধার আজিম হারুন। তিনি জানান, ছবিটি শুটিং সেট থেকেই কোনোভাবে লিক হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সম্ভবত এই প্রথম কোনো বাংলা সিনেমায় দেখা যাবে নাতালিয়াকে।
আরও পড়ুন

নাতালিয়া এর আগে বলিউডের হাউসফুল-৫ ও মাস্টি-৪ এ কাজ করেছেন। পাশাপাশি তিনি অভিনয় করেছেন আলোচিত হলিউড সিনেমা ৩৬৫ দিন। এছাড়া বিগ বসের অংশ নিয়েছিলেন তিনি। 

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে আরো অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

এএডি/


  বিষয়:   নাতালিয়া  বিনোদন  নায়িকা  অভিনেত্রী  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: