পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সেই এএসআইকে প্রত্যাহার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে

2026-03-11T18:48:05+00:00
2026-03-11T18:48:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সেই এএসআইকে প্রত্যাহার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৪৮ পিএম 
নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে প্রকাশ্যে ছিনতাই, অস্ত্র লুট। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে পিস্তল ছিনতাইয়ের ঘটনায় তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এদিকে এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. মিশাল ওরফে বিশাল (৩০)। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, দুটি ম্যাগাজিন, ১৬টি গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ লাইনসে সংযুক্ত ওই এএসআই হলেন লুৎফর রহমান। তিনি শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, দায়িত্ব পালনকালে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় এএসআইকে ক্লোজড করা হয়েছে। 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্ব পালনের সময় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমানের ওপর হামলা চালায় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী। তারা এএসআইয়ের ব্যবহৃত গুলিভর্তি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 


ঘটনার পরপরই জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালিয়ে ওই দিন সন্ধ্যায় মিশালকে গ্রেফতারের করে। 

পরে সোমবার রাতে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় এএসআই লুৎফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  পুলিশ  অস্ত্র  ছিনতাই  ঘটনা  এএসআই  প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: