বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার

2026-03-11T20:40:08+00:00
2026-03-11T20:40:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম 
বুধবার নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং বিগত সরকারের হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। সংগৃহীত ছবি
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যেও আমাদের কাজ করতে হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বুধবার (১১ মার্চ) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। 

নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যেও আমাদের কাজ করতে হবে।’ 


এ ছাড়াও, তিনি আগামী স্বাধীনতা দিবসে ডিএসসিসির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়াও, উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন। 

গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রায় ছয় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। 

ইফতারের পূর্বে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা ও ন্যায়বিচারের দাবি জানান। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বীর মুক্তিযোদ্ধা  সম্মান ও অধিকার  ডিএসসিসি প্রশাসক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: