সংসদের প্রথম অধিবেশনে থাকছে সেই রিকশাচালকসহ চার শহিদ পরিবারের সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমন্ত্রণ পেয়েছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাফিসকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ সহ

2026-03-11T21:03:32+00:00
2026-03-11T21:33:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সংসদের প্রথম অধিবেশনে থাকছে সেই রিকশাচালকসহ চার শহিদ পরিবারের সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:০৩ পিএম  আপডেট: ১১.০৩.২০২৬ ৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমন্ত্রণ পেয়েছেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাফিসকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ সহ চার শহিদ পরিবারের সদস্য।

বুধবার (১১ মার্চ) রিকশাচালক নূর মোহাম্মদ এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

এ জন্য তিনি জাতীয় সংসদ ভবন থেকে আমন্ত্রণপত্রও সংগ্রহ করেছেন। 

নূর মোহাম্মদ বলেন, ‘এটি তার জীবনের বড় পাওয়া।’


উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের মধ্যে ১৭ বছর বয়সি গোলাম নাফিজ গুলিবিদ্ধ হন। তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন এবং পরিবারসহ রাজধানীর মহাখালীতে বসবাস করতেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পদচারী–সেতুর নিচে নাফিজ গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে একটি রিকশায় তুলে দিলে রিকশাচালক নূর মোহাম্মদ তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন। তবে পথে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দিলে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে চলে যান।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   সংসদ  প্রথম অধিবেশন  রিকশাচালক  শহিদ  পরিবার  সদস্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: