স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ : ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে জামালপুরে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু

2026-03-11T21:33:50+00:00
2026-03-11T21:33:50+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ : ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম 
প্রতীকী ছবি
স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে জামালপুরে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় প্রদান করেন। 

Advertisement
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর সদর উপজেলার পাকুল্লা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন (২৮), একই এলাকার আকবর আলীর ছেলে মুনছুর আলী (৩১) ও শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (২০)। 

এসময় আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 


মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৯ জুলাই বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ব্যসায়িক কাজে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকায় সেলিম মিয়ার বাড়িতে যান ভুক্তভোগীর ব্যবসায়ী স্বামী। সেখান থেকে রাতে বাড়ি ফেরার সময় উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায় দণ্ডপ্রাপ্ত আসামিরা মোটরসাইকেলের গতি রোধ করে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে অপহরণ করে। পরে পার্শ্ববর্তী বাঁশ ঝাঁড়ে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করে। আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন। 

রায় প্রদানের সময় আসামিরা সবাই আদালতে অনুপস্থিত ছিলেন। 

এফআর
  বিষয়:   জামালপুর  স্বামী  বেঁধে  স্ত্রীকে  সংঘবদ্ধ  ধর্ষণ  মৃত্যুদণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: