ইরানের বন্দর এলাকা এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালির সব বন্দর এলাকা ‘অবিলম্বে’ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যেসব বন্দরে

2026-03-11T21:59:33+00:00
2026-03-11T21:59:33+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বন্দর এলাকা এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালির সব বন্দর এলাকা ‘অবিলম্বে’ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যেসব বন্দরে ইরানের নৌবাহিনী সক্রিয় রয়েছে, সেসব স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম (সেন্টকম) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। 


এতে বলা হয়েছে, ‘ইরানের বন্দর শ্রমিক, প্রশাসনিক কর্মী এবং বাণিজ্যিক জাহাজের ক্রুদের নিজেদের নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা উচিত।’

গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের প্রায় ৬০টি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করে দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ইরানের নৌশক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে বলে দাবি করছে।

সূত্র: আল-জাজিরা

সময়ের আলো/এআর
  বিষয়:   ইরান  বন্দর  সতর্কবার্তা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: