কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই বছর মেয়াদি (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে দৈনিক সময়ের আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম. আর মিন্টু।
ঘোষিত তালিকা অনুযায়ী, নির্বাচিত কমিটির সভাপতি সফি খান, সহসভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ হয়েছেন রেজাউল করিম।
এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।
নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও মো. নাজমুল হোসেন।
নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনি প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এক জন ও দুই জন কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এক জন মনোনয়ন প্রত্যাহার করায় চারটি পদ শূন্য রয়েছে।
এফআর