রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটির বেশি মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানদের ঢল নেমেছে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায়। রমজানের প্রথম ২০

2026-03-12T09:08:33+00:00
2026-03-12T10:07:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটির বেশি মুসল্লি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:০৮ এএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১০:০৭ এএম
সৌদি আরবের মক্কা নগরী। ছবি : বিবিসি
পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানদের ঢল নেমেছে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায়। রমজানের প্রথম ২০ দিনেই এই দুই নগরীর পবিত্র মসজিদে নামাজ ও উমরাহ পালনে অংশ নিয়েছেন ৯ কোটি ৬৬ লাখেরও বেশি মুসল্লি।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল অথরিটির দেওয়া তথ্য জানিয়েছে, বিপুল সংখ্যক মুসল্লির ইবাদত নির্বিঘ্ন করতে আগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। আধুনিক ডিজিটাল সিস্টেম ব্যবহার করে প্রবেশপথ ও ইবাদত এলাকার তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন

রমজানের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মসজিদুল হারামে পাঁচ ওয়াক্ত নামাজ ও কিয়ামুল লাইল আদায় করেছেন ৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪০১ জন মুসল্লি। একই সময়ে উমরাহ পালন করেছেন প্রায় ১ কোটি ৫৬ লাখেরও বেশি হাজী ও উমরাহ যাত্রী। অন্যদিকে মসজিদে নববীতে এই ২০ দিনে নামাজ আদায় করেছেন ২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ২৫৯ জন মুসল্লি।

বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ১৯১ জন মুসল্লি। এছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং তার দুই সঙ্গীর রওজা জিয়ারত করে সালাম পেশ করেছেন প্রায় ১৭ লাখ ১৫ হাজার ৯২৮ জন দর্শনার্থী।

মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের বিশাল এই সমাগম সামাল দিতে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যাতায়াত ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে।

এএডি/


  বিষয়:   মক্কা  মদিনা  বাংলাদেশি  ওমরাহ  যাত্রী  সৌদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: