ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ৩২৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

টানা কয়েক দফা দাম বৃদ্ধির পর অবশেষে দেশের সোনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম

2026-03-12T11:02:34+00:00
2026-03-12T11:15:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ৩২৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০২ এএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১১:১৫ এএম
ফাইল ছবি
টানা কয়েক দফা দাম বৃদ্ধির পর অবশেষে দেশের সোনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

বাজুস জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। ফলে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমে যাওয়ায় খুচরা পর্যায়েও দাম সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন

নতুন মূল্য অনুযায়ী- ২২ ক্যারেট: ভরি ২,৬৭,১০৬ টাকা, ২১ ক্যারেট: ভরি ২,৫৪,৯৭৫ টাকা (কমেছে ৩,১৪৯ টাকা), ১৮ ক্যারেট: ভরি ২,১৮,৫৮৩ টাকা (কমেছে ২,৬৮৩ টাকা), সনাতন পদ্ধতির সোনা: ভরি ১,৭৮,৪০১ টাকা (কমেছে ২,২১৬ টাকা)।

এর আগে কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। বুধবারই ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। তারও আগে ১০ মার্চ আরও ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করা হয়েছিল। ফলে দুই দফা বৃদ্ধির পর এবার বাজারে কিছুটা সমন্বয় এনে দাম কমানো হলো।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দামে- ২২ ক্যারেট রুপা: ভরি ৬,৩৫৭ টাকা (কমেছে ৩৫০ টাকা), ২১ ক্যারেট রুপা: ভরি ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা: ভরি ৫,১৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপা: ভরি ৩,৯০৭ টাকা।

এএডি/
  বিষয়:   ভরি  সোনা  দাম  হাজার  টাকা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: