ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য একটি স্পষ্ট দিশা উন্মোচন করেছেন। তিনি বলেন, বিএনপি দেশের জনগণকে সর্বাত্মকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে এবং প্রতিটি পরিবার যেন নিজস্ব সম্পদ ও সামর্থ্যে স্বাবলম্বী হতে পারে, সেটিই দলটির মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের পর অধিবেশনে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সবাইকে একত্রিত হয়ে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, স্বনির্ভর বাংলাদেশ গঠনে কোনো রাজনৈতিক বিরোধ থাকা উচিত নয় এবং বাস্তবে এমন বিরোধ নেই।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন
তিনি বিশেষভাবে দেশের প্রয়াত নেত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের লড়াই চালিয়েছেন এবং কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদকে মান্য করেননি।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করার মাধ্যমে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
এএডি/