ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ফলাফল চ্যালেঞ্জ করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। তিনি হাইকোর্টে আবেদন করেছেন, যেখানে তার দাবি নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং ফলাফল পুনঃপর্যালোচনার প্রয়োজন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
উল্লেখযোগ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম (এনসিপি) ৯৩,৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২,০৩৯ কম।
আরও পড়ুন
এর আগে দেশের অন্তত ৩০টি আসনের প্রার্থী হাইকোর্টে ফলাফল চ্যালেঞ্জ করেছেন। হাইকোর্ট এসব আবেদনের জন্য সংশ্লিষ্ট ব্যালট ও প্রয়োজনীয় নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার অধীনে নির্বাচনী অনিয়মের অভিযোগের ক্ষেত্রে হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে শুনানি গ্রহণ করেন। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে এই প্রক্রিয়া চলমান।
এএডি/