স্পিরিটের বোতলে মদ পান করে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উপলক্ষে মদপানে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিন

2026-03-12T17:02:02+00:00
2026-03-12T17:02:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্পিরিটের বোতলে মদ পান করে যুবকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৫:০২ পিএম
সংগৃহীত ছবি
নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উপলক্ষে মদপানে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বুধবার (১১ মার্চ) বিকেলে নাইম রামেক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এছাড়া ওই গ্রামের প্রণব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র(২৬) গুরুতর অসুস্থ অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত নাইম ইসলামের ভগ্নিপতি আরিফুল ইসলাম জানান, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ ওই গ্রামের আরও তিন হিন্দু যুবক স্পিরিটের বোতলে করে মদপান করে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম বিকেলে মারা যায়।


আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মদ পান করে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে এমনটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/জোই/আআ


  বিষয়:   স্পিরিট  বোতল  মদ  পান  যুবক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: