বাগেরহাটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৪

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের রামপালে মোংলা-খুলনা মহাসড়কের নৌ বাহিনীর লিবার্টি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই এক

2026-03-12T17:52:27+00:00
2026-03-12T23:39:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বাগেরহাটে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৪
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ১১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
বাগেরহাটের রামপালে মোংলা-খুলনা মহাসড়কের নৌ বাহিনীর লিবার্টি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই এক পরিবারের সদস্য বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে খুলনাগামী বাংলাদেশ নৌবাহিনীর একটি লিবার্টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ১২ জন যাত্রীর সকলেই নিহত হন। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নৌবাহিনীর লিবার্টি বাসের পাঁচ থেকে ছয় জন আরোহী আহত অবস্থায় মোংলা নৌবাহিনী হাসপাতালে ভর্তি আছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

কাটাখালী হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনীর বিএন-১৭৮ নম্বর একটি বাস বানৌজা মোংলা হতে খুলনায় বসবাসকারী লিবার্টি ম্যানদের নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে বাসটি খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথিমধ্যে বেলাই ব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। হতাহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নেওয়া হয়। 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চার জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুজন পুরুষ। আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তিনিও মারা গেছেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   বাগেরহাট  বাস  মাইক্রোবাস  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: