ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলসেতুতে ছবি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪) নামে দুইজনের মৃত্যু

2026-03-12T18:46:17+00:00
2026-03-12T18:46:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম 
ঘাটিনা রেলসেতু। ছবি : সময়ের আলো/আআ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাটিনা রেলসেতুতে ছবি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) ও সামির হোসেন (২৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই বলে জানা গেছে।  

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল কবির বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে এবং সামির হোসেন একই এলাকায় আব্দুল লতিফ প্রমাণিকের ছেলে। 

জানা যায়, উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর সেলফি তুলছিলেন ফয়সাল কবির ও সামির হোসেন। এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের তারা সেতু থেকে নিচে পড়ে যান। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 


উল্লাপাড়ায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, বেলকুচি উপজেলা থেকে দুই যুবক ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে আসেন। এ সময় অনেক ঝুঁকি নিয়ে তারা রেলসেতুতে ছবি তুলতে গেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সামির হোসেনের মৃত্যু হয়। আহত ফয়সালকে কাওয়াক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

সময়ের আলো/আআ


  বিষয়:   ছবি  গিয়ে  ট্রেন  ধাক্কা  প্রাণ  গেল  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: