কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তজনার মধ্যে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে দোহার বাংলাদেশ দূতাবাস।এ বিষয়ে তারা

2026-03-12T19:07:54+00:00
2026-03-12T19:07:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৪১)
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস। সংগৃহীত ছবি
উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তজনার মধ্যে কাতারে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে দোহার বাংলাদেশ দূতাবাস। 

এ বিষয়ে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে কাজ করছে। কাতারের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। 


দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। বাংলাদেশে ফিরতে চাওয়া যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ‘গুগল ফর্ম’–এর লিংক প্রকাশ করা হয়েছে। এই বিশেষ ব্যবস্থায় দেশে আসার জন্য আটকে পড়া বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব ওই ফর্মের মাধ্যমে নিজেদের তথ্য জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলের কিছু অংশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এ নির্দেশনা জারি করা হলো। 

বাংলাদেশি জনশক্তির অন্যতম প্রধান গন্তব্য কাতার। দেশটির নির্মাণ, সেবা খাতসহ বিভিন্ন খাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। জরুরি অবস্থা বা ভ্রমণ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতিতে নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বা বিশেষ ভ্রমণসহায়তা দিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো প্রায়ই সংশ্লিষ্ট দেশের সরকারসহ এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   কাতার  আটকে পড়া বাংলাদেশি  বিশেষ ফ্লাইট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: