গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে লাল শাপলা হল রুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফ্তা হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, উপজেলা প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস সহ প্রমুখ বক্তব্য রাখেন।
সময়ের আলো/জোই/এনএ