এপ্রিলের শুরুতে ঢাকা আসবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ২ থেকে ৩ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠ‌নের পর ওয়েইডংয়ের

2026-03-12T19:49:03+00:00
2026-03-12T19:49:03+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
এপ্রিলের শুরুতে ঢাকা আসবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৪৯ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংগৃহীত ছবি
আগামী ২ থেকে ৩ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠ‌নের পর ওয়েইডংয়ের এই সফর হবে চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর। সফরে তিনি ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভায় (ডিপ্লোম্যাটিক কনসালটেশন) চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 

এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। 


এ সময় চীনা রাষ্ট্রদূত ১৪তম বাংলাদেশ-চীন কূটনৈতিক পরামর্শ সভার প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এই সভায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। 

কর্মকর্তারা জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনাও এই আলোচনায় খতিয়ে দেখা হবে। 

সফরকালে উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘদিনের সমর্থন ও অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠিত হওয়ার পর আসন্ন এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   এপ্রিলের শুরুতে  ঢাকা আসবেন  চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: