ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশত শ্রমিক

ময়মনসিংহ সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গুরুতর

2026-03-12T23:03:31+00:00
2026-03-12T23:03:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ অর্ধশত শ্রমিক
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় ভালুকার গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কারখানা সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় প্রায় এক হাজার ২০০ জন শ্রমিক কর্মরত আছেন। রমজান মাসে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন। এরপর অনেকে অসুস্থ হয়ে পড়েন।


সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার ইফতারে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, বিরিয়ানি খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইফতার  বিরিয়ানি  খেয়ে  অসুস্থ  শ্রমিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: