চা স্টলে টিভি দেখার সময় দুর্বৃত্তের গুলি, আহত ২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে নাঈম হোসেন (৪০) ও সাজেদুল ইসলাম (৪২) নামে দুইজন আহত

2026-03-12T23:17:14+00:00
2026-03-12T23:17:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চা স্টলে টিভি দেখার সময় দুর্বৃত্তের গুলি, আহত ২
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:১৭ পিএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
পাবনার চাটমোহরে চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে নাঈম হোসেন (৪০) ও সাজেদুল ইসলাম (৪২) নামে দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহত নাইম হোসেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে ও সাজেদুল ইসলাম একই এলাকার মৃত রমজান আলীর ছেলে। তারা দুইজনই পেশায় দিনমজুর।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতার শেষে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় অতর্কিতভাবে মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে। 

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। 


তবে কেন বা কী কারণে এই ঘটনা তা প্রাথমিক অবস্থায় জানা সম্ভব হয়নি। তবে পূর্ববিরোধের জেরে এ হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজন হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান। 

সময়ের আলো/আআ


  বিষয়:   চা  টিভি  দেখা  সময়  দুর্বৃত্ত  গুলি  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: