বৈষম্যবিরোধী আন্দোলনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ ম্যাগাজিন ‘গণগ্রাফিতি’-র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ম্যাগাজিনটির সম্পাদনা করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন।বৃহস্পতিবার

2026-03-13T00:58:03+00:00
2026-03-13T01:55:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
বৈষম্যবিরোধী আন্দোলনের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:৫৮ এএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ১:৫৫ এএম
মোড়ক উন্মোচনে অতিথিরা। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ ম্যাগাজিন ‘গণগ্রাফিতি’-র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ম্যাগাজিনটির সম্পাদনা করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ম্যাগাজিনটি পাঠকদের সামনে আনা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, কবি ও চিন্তক ইমরুল হাসান এবং কবি ও গবেষক ইমরান মাহফুজ উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ম্যাগাজিন ‘গণগ্রাফিতি’ এর প্রথম সংখ্যায় থাকছে জুলাই গণঅভ্যুত্থান, সংস্কার ও নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিন প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপির নিজস্ব ভাবনা। পাশাপাশি রয়েছে বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক ও স্কুলছাত্রীর দৃষ্টিভঙ্গি। এছাড়া থাকছে বিশেষ সাক্ষাৎকার এবং অভ্যুত্থান-সংশ্লিষ্ট প্রবন্ধ ও গল্প।


উল্লেখ্য, অমর একুশে বইমেলার বিভিন্ন স্টল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্ধারিত বুথ থেকে পাঠকরা এই ম্যাগাজিনটি সংগ্রহ করতে পারবেন।

এফআর


  বিষয়:   বইমেলা  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  ম্যাগাজিন  গণগ্রাফিতি  মোড়ক  উন্মোচন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: