বাবার নীতিতেই অটল ইরানের নতুন নেতা মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মোজতবা খামেনি। তবে এই ভাষণে তিনি

2026-03-13T05:49:32+00:00
2026-03-13T05:49:32+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বাবার নীতিতেই অটল ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৪৯ এএম 
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মোজতবা খামেনি। তবে এই ভাষণে তিনি ক্যামেরার সামনে উপস্থিত হননি। কেবল অডিও বার্তা প্রদান করেছেন। 

তার এমন সিদ্ধান্ত বিষয়টি নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা আলজাজিরাকে জানান, মোজতবা খামেনির এই বক্তব্যটি ছিল মূলত তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির নীতি ও আদর্শের প্রতিফলন। 

তিনি বলেন, যুদ্ধের এই উত্তাল সময়ে তিনি কোনো চমক না দেখিয়ে বরং বাবার লিগ্যাসি বা উত্তরাধিকারকেই আঁকড়ে ধরেছেন।


ভাটানকা আরও উল্লেখ করেন, মোজতবা খামেনির রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সমর্থনের ওপর। তবে চলমান যুদ্ধে আইআরজিসি প্রধান লক্ষ্যবস্তু হওয়ায়, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাদের অবস্থান কী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

বর্তমানে জনসম্মুখে না আসায় মোজতবা খামেনির কৌশলগত অবস্থান এবং শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। (সূত্র : আলজাজিরা)

এফআর
  বিষয়:   বাবা  নীতি  অটল  ইরান  নতুন নেতা  মোজতবা খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: