যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই নিজেদের জ্বালানি সরবরাহকারী বিমান হারিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরাকের আকাশসীমায় কেসি-১৩৫ নামেই ওই বিমানটি বিধ্বস্ত

2026-03-13T06:03:22+00:00
2026-03-13T06:03:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:০৩ এএম 
মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর কেসি-১৩৫ মডেলের একটি বিমান অন্য একটি বিমানে জ্বালানি দিচ্ছে। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই নিজেদের জ্বালানি সরবরাহকারী বিমান হারিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরাকের আকাশসীমায় কেসি-১৩৫ নামেই ওই বিমানটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার সময় দুটি বিমান একসঙ্গে ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। বিধ্বস্ত বিমানটির উদ্ধারকাজ বর্তমানে চলমান রয়েছে।

সেন্টকম দাবি করে, বিমানটি শত্রু পক্ষের কোনো হামলা কিংবা নিজেদের ভুলবশত কোনো গোলাবর্ষণের কারণে বিধ্বস্ত হয়নি। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।


সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর এই বিষয়ে পরবর্তী তথ্য প্রকাশ করা হবে। বিধ্বস্ত বিমানে কতজন আরোহী ছিলেন বা তাদের অবস্থা কী, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। (সূত্র : আলজাজিরা)

এফআর


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  জ্বালানি  সরবরাহকারী  বিমান  বিধ্বস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: