প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:১৮ এএম আপডেট: ১৩.০৩.২০২৬ ৬:১৮ এএম
প্রতীকী ছবি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত ১১ হাজার মার্কিন সেনার অবস্থান জানতে সাধারণ নাগরিকদের সহায়তা চেয়েছে ইরানের গোয়েন্দা সংস্থা আইআরজিসি।
শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে নাগরিকদের এই তথ্য সরাসরি টেলিগ্রামে পাঠানোর আহ্বান জানানো হয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে বিপুলসংখ্যক মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেল এবং ব্যক্তিগত আবাসনে অবস্থান করছে।
সংস্থাটির এক বিবৃতিতে বলেছে, আমেরিকান সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে শনাক্ত করে আমাদের কাছে তথ্য পাঠানো আপনাদের ইমানি দায়িত্ব।
বিবৃতিতে নাগরিকদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আমরা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করতে বাধ্য হচ্ছি। তাই তাদের হোটেলে আশ্রয় না দেওয়া এবং তাদের অবস্থান থেকে দূরে থাকা সবার জন্যই মঙ্গলজনক।
বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র তাদের এই সেনাদের সুরক্ষার জন্য ‘আরব ভাইদের মানবঢাল হিসেবে’ ব্যবহার করছে।
এফআর