ইসরায়েল ও আমিরাত থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশের ‘জরুরি নয়’ এমন সব কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া।মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে

2026-03-13T06:42:45+00:00
2026-03-13T06:42:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েল ও আমিরাত থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৪২ এএম 
অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশের ‘জরুরি নয়’ এমন সব কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। 

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে শুক্রবার (১৩ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেন।

জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় এক লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন। যাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৬০০ জন দেশে ফিরেছেন। যুদ্ধের আশঙ্কায় বাকিদেরও দ্রুত ফিরে আসতে বারবার তাগিদ দিচ্ছে দেশটির সরকার। তবে যারা বিপদে পড়েছেন, তাদের সহায়তার জন্য খুব প্রয়োজনীয় কিছু কর্মকর্তা এখনও সেখানে অবস্থান করছেন।

এই বার্তায় নাগরিকদের হুঁশিয়ার করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই যেন ইসরায়েল ও আমিরাতে অবস্থানকারী অস্ট্রেলীয় নাগরিকরা দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করেন।


পেনি ওং তার বার্তায় স্পষ্ট জানিয়েছেন, যারা এখনও সেখানে আছেন, তারা যেন দেরি না করে নিরাপদ থাকতেই ফিরে আসেন। 

তিনি সতর্ক করে বলেন, অপেক্ষা করবেন না, পরিস্থিতি বদলে গেলে এটিই হয়তো শেষ সুযোগ। 

এফআর


  বিষয়:   ইসরায়েল  আমিরাত  দূতাবাস  কর্মী  সরিয়ে  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: