ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহের মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ। তিনি জীবিত রয়েছেন উল্লেখ করে আগের প্রতিবেদনে ভুল ছিল বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) খামেনির হত্যাকাণ্ডের পর কয়েকটি গণমাধ্যমে তার স্ত্রীও নিহত হয়েছেন বলে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সেটি সঠিক নয় বলে সস্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।
উল্লেখ্য, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কোনো উল্লেখ না করায় এ নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ফার্স নিউজের এই প্রতিবেদন সামনে আসে।
খামেনি নিহত হওয়ার পরের দিনগুলোতে ইরানের কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমে তার স্ত্রীর মৃত্যুর খবরও প্রচার করেছিল।
তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সেই তথ্য ভুল এবং তিনি জীবিত আছেন।
/ইউএমএইচ