সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও উন্নতির হাতছানি বাংলাদেশের সামনে

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ঢাকায় চলমান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (১৩ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে সিরিজ জয়

2026-03-13T11:36:19+00:00
2026-03-13T11:36:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও উন্নতির হাতছানি বাংলাদেশের সামনে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম 
ফাইল ছবি
ঢাকায় চলমান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (১৩ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা। নিজে পারফর্ম করার পাশাপাশি, দল ভালো করায় দ্বিতীয় ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর সোয়া ২টায়। 

রাজসিক প্রত্যাবর্তন হয়তো একেই বলে। তিন মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে খেলা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটাররা লাল-সবুজ জার্সিতে মাঠে নামতে কতটা মুখিয়ে ছিলেন তা টের পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ব্যাটে-বলে এমন দাপট সচরাচর দেখা যায় না। র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা পাকিস্তান দলকে এক রকম উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজ বাহিনী। 

ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার তুলে নেন নাহিদ রানা। দারুণ ছন্দে থাকা ফিল সিমন্স শিষ্যদের সামনে এখন সিরিজ জয়ের মিশন। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার প্রবল সম্ভাবনা লাল-সবুজদের। দ্বিতীয় ওয়ানডের আগে বিশ্রামে কাটিয়েছে দুদল। দ্বিতীয় ম্যাচটা জিতলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেটা মাথায় রেখেই মাঠে নামবে টিম টাইগার। 

 
অধিনায়ক মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, শুরুটা আমাদের ভালো হয়েছে। এ বছর আমাদের অনেকগুলো ওয়ানডে ম্যাচ। র‌্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে। যেহেতু শুরুটা ভালো হয়েছে খুবই ভালো লাগছে।’ 

বল হাতে গেল বছরটা ভালো কাটেনি মিরাজের। ১১ ম্যাচে পেয়েছেন ১১ উইকেট। তবে, মিরপুরে প্রথম ওয়ানডেতে দেখা গেছে পুরনো মিরাজের ঝলক। যদিও তার পুরো ১০ ওভার করা নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। তবে নিজে ছন্দে ফেরাতেই খুশি অধিনায়ক। 
 
তিনি বলেন, ‘মাঝখানে বোলিংটা নিয়ে একটু ভুগছিলাম। নিজের উন্নতির জায়গা নিয়ে কাজ করেছি। বিসিএলে খেলা দুই ম্যাচেও বোলিং নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, প্রথম ম্যাচে আমার বলের নিয়ন্ত্রণ এবং লাইন-লেংথ ভালো জায়গায় ছিল।’ 

অসহায় আত্মসমর্পনের পর দেশে তুমুল সমালোচনার শিকার শাহিন শাহ আফ্রিদির দল। অভিজ্ঞদের বাদ দিয়ে দল গড়ার মূল্য দিতে হয়েছে বড় হারে। এ ম্যাচ হারলেই সিরিজ খোয়াবে মেন ইন গ্রিন। মাইক হেসনের দল মরিয়া থাকবে জয় তুলে নিতে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সিরিজ জয়  র‌্যাঙ্কিং  উন্নতির হাতছানি  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: