ইরাকের আকাশসীমায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশসীমায় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাক-জর্ডান সীমান্তবর্তী তুরাইবিল শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে

2026-03-13T11:48:33+00:00
2026-03-13T11:49:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরাকের আকাশসীমায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ১১:৪৯ এএম
মার্কিন সামরিক বিমানের প্রতীকী ছবি। সংগৃহীত ছবি
ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশসীমায় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাক-জর্ডান সীমান্তবর্তী তুরাইবিল শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ইরান দাবি করেছে, ইরাকে তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে।  

বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ। ইরান যুদ্ধে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল এই বিমান। এ সময় আরেকটি সামরিক বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

তবে সেন্টকম জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুল আঘাতে ভূপাতিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ঘটনাটি ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মিত্রপক্ষের আকাশসীমায় ঘটেছে এবং উদ্ধার তৎপরতা চলছে।


জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪-এর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট একটি ট্যাংকার বিমান জরুরি পরিস্থিতি ঘোষণা করার পর বৃহস্পতিবার পরে তেল আবিবে অবতরণ করে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং এতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে বলেও জানানো হয়। 

তবে বিধ্বস্ত বিমানের ক্রুরা বেঁচে আছেন কি না, এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর কেউ এখনো দেয়নি। 

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। এই ঘটনার মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযানে চতুর্থবারের মতো কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এলো। 

এর আগে, চলতি সপ্তাহে কুয়েতে মিত্রবাহিনীর ভুল আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। ওই ঘটনায় মার্কিন বাহিনীর ছয়জন ক্রু নিরাপদে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করতে সক্ষম হন বলে জানান তারা। 


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইসরায়েল  সংঘাত  মার্কিন  সামরিক বিমান  বিধ্বস্ত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: