সোনা ও রুপার দাম কমেছে, নতুন দর কত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের বাজারে টানা দুই দফা বৃদ্ধির পর আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোনার দাম

2026-03-13T13:07:51+00:00
2026-03-13T13:07:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সোনা ও রুপার দাম কমেছে, নতুন দর কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১:০৭ পিএম 
আবারও কমেছে সোনা ও রুপার দাম। সংগৃহীত ছবি
দেশের বাজারে টানা দুই দফা বৃদ্ধির পর আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা কমেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার মূল্য কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা ১২ মার্চ সকাল থেকে কার্যকর।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরিতে ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা। 


রুপার ক্ষেত্রে, প্রতি ভরিতে ২২ ক্যারেটের দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের মধ্যে দেশে সোনার দাম ইতোমধ্যেই ৪১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ দফা বেড়েছে এবং ১৫ দফা কমেছে। 



/ইউএমএইচ


  বিষয়:   সোনা  রুপা  দাম  বাজুস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: