ঈদের আগে মুরগীর বাজার চড়া, কমেছে সবজির দাম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঈদের আগের কয়েক দিনে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের ওঠানামা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের দাম

2026-03-13T13:27:44+00:00
2026-03-13T15:30:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের আগে মুরগীর বাজার চড়া, কমেছে সবজির দাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ৩:৩০ পিএম
বাজারে মুরগীর বাজার চড়েছে, কমেছে সবজি। সংগৃহীত ছবি
ঈদের আগের কয়েক দিনে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামের ওঠানামা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী, আর সবজির বাজারে কিছুটা স্বস্তির ছাপ দেখা যাচ্ছে।  

শুক্রবার (১৩ মার্চ) কারওয়ান বাজারসহ আশেপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগের মাত্র কয়েক দিন বাকি থাকায় ক্রেতারা আগেভাগে কেনাকাটায় ব্যস্ত। এতে মুরগির চাহিদা বেড়ে গেছে এবং সেই সঙ্গে দামও বৃদ্ধি পেয়েছে।

বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত এক সপ্তাহে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে। সোনালি মুরগি প্রতি কেজি ৩০ টাকা বৃদ্ধি পেয়ে এখন ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে ৩১০ টাকায়, দেশি মুরগি ৩০ টাকা বেড়ে ৬৭০ টাকায় এবং ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতারা বলছেন, ঈদের আগে সাধারণত চাহিদা বেড়ে যায়, তবে এবার সরবরাহ চাহিদার তুলনায় কিছুটা কম। কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা জসিম জানিয়েছেন, ছোট খামারগুলো বন্ধ থাকায় বাজারে আগের মতো মুরগি আসছে না। চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে।


মুরগির পাশাপাশি গরুর মাংসের দামও বেড়েছে। বর্তমানে কেজি প্রতি গরুর মাংস ৩০ টাকা বেড়ে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, ঈদ ঘনিয়ে আসায় মাংসের চাহিদাও বেড়ে গেছে, যার প্রভাব সরাসরি দাম বৃদ্ধিতে দেখা যাচ্ছে।

অন্যদিকে সবজির বাজারে চাহিদা কম থাকায় দাম কিছুটা কমেছে। বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা। 

সবজি বিক্রেতারা জানাচ্ছেন, ঈদকে সামনে রেখে অনেক ক্রেতা কেনাকাটায় ব্যস্ত, আবার অনেকে গ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ফলে বাজারে ক্রেতার উপস্থিতি কমেছে এবং দামও সামান্য কমেছে। 

ঈদকে সামনে রেখে প্রাণবন্ত বাজারের মধ্যে মুরগি ও মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী, আর সবজির চাহিদা কম থাকায় দাম কিছুটা স্বস্তিকর অবস্থায় রয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   বাজার  ঈদ  মুরগী  সবজি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: