জীবন সব সময় সহজ পথে চলে না

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউডে একের পর এক সফল সিনেমা এবং বিশ্বজোড়া খ্যাতি থাকা সত্ত্বেও, প্রিয়াঙ্কা চোপড়া এক সময়ে নিজেকে মুম্বাই থেকে আলাদা করে

2026-03-13T13:51:24+00:00
2026-03-13T13:51:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্রিয়াঙ্কা
জীবন সব সময় সহজ পথে চলে না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১:৫১ পিএম 
প্রিয়াঙ্কা চোপড়া। সংগৃহীত ছবি
বলিউডে একের পর এক সফল সিনেমা এবং বিশ্বজোড়া খ্যাতি থাকা সত্ত্বেও, প্রিয়াঙ্কা চোপড়া এক সময়ে নিজেকে মুম্বাই থেকে আলাদা করে নেন। সম্প্রতি ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ নামের পডকাস্টে তিনি সেই সময়ে তার সিদ্ধান্তের কারণ খুলে বলেছেন। 

প্রিয়াঙ্কা বলেছেন, তিনি কোনো নেতিবাচক বা নোংরা পরিবেশে দীর্ঘ সময় থাকতে পছন্দ করেন না। কারণ এতে নিজেকে অভ্যস্ত করে ফেলা যায় এবং তা ব্যক্তিগত ও পেশাদার জীবনের জন্য ক্ষতিকর হতে পারে। 

তিনি মনে করেন, জীবন সব সময় সহজভাবে এগোয় না এবং প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো লড়াই থাকে। কঠিন সময় এলে নিজের মনোবল ধরে রেখে নতুন পথে এগিয়ে যাওয়া উচিত। তিনি আরও বলেছেন, এক মুহূর্তের জন্য কষ্ট বা শোক অনুভব করা ঠিক আছে, কিন্তু তার পরে তা পেছনে ফেলে উঠে দাঁড়াতে হয়।

হলিউডে পাড়ি দেওয়ার সিদ্ধান্তও তার জন্য সহজ ছিল না। তখন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অভিনেতাদের উপস্থিতি খুবই কম। প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই অভাববোধ এবং নিজেকে চ্যালেঞ্জ করার ইচ্ছাই তাকে সাহস জুগিয়েছে। সে সময় তার সামনে কোনো স্পষ্ট পথ বা উদাহরণ ছিল না। 


তবে তিনি জানতেন যে, তিনি কঠোর পরিশ্রমী এবং নিজের কাজের প্রতি দক্ষ। সেই আত্মবিশ্বাসই তাকে অনিশ্চিত পরিস্থিতিতেও নতুন পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছিল।

প্রিয়াঙ্কার কথায়, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে নিজের শক্তি এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমি আসলে এমন একজন মানুষ, যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না। আমি দীর্ঘক্ষণ কোনো নোংরামির মধ্যে থাকতে চাইনি।  


/ইউএমএইচ 



  বিষয়:   প্রিয়াঙ্কা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: