ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে ইটভাটায় মাটি নামানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মহিরুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2026-03-13T16:31:45+00:00
2026-03-13T16:50:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালকের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি
মেহেরপুরের গাংনীতে ইটভাটায় মাটি নামানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মহিরুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়ে ট্রাকটির হেলপার সজিব (৩০) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিরুল উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে এবং আহত সজিব ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ফাইভ স্টার ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে ড্রাইভার মহিরুল ইসলাম গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত সজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাসেল রানা জানান, আহত অবস্থায় সজিবকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে, তাই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইটভাটা  বিদ্যুৎস্পৃষ্ট  ট্রাক  চালক  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: