অসুস্থ প্রবাসীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার অভিযোগ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অসুস্থ এক প্রবাসীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যেরসৃষ্টি হয়েছে।

2026-03-13T15:43:10+00:00
2026-03-13T15:43:10+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পৈতৃক সম্পত্তির অংশ চাওয়ার জেরে
অসুস্থ প্রবাসীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার অভিযোগ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম 
অসুস্থ এক প্রবাসীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অসুস্থ এক প্রবাসীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে অমানবিক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। 

অভিযোগে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের আবু বক্কারের ছেলে মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন (৪০) দীর্ঘদিন বিদেশে থাকার পর কিডনি রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি দেশে ফিরে আসেন। অসুস্থতার কারণে চিকিৎসা ব্যয় মেটানো এবং সংসার চালানোর জন্য তিনি পৈতৃক সম্পত্তির অংশ বুঝে নিতে চাইছিলেন। কিন্তু এ বিষয়ে তার ভাইদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের কারণে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং ন্যায্য অধিকার আদায়ের আশায় বিভিন্ন স্থানে বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই চাপা উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সেতুর ওপর থেকে আলমগীর হোসেনকে তার পরিবারের কয়েকজন সদস্য মিলে হাত-পা বেঁধে জোরপূর্বক একটি যানবাহনে তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি প্রকাশ্যে ঘটায় সেখানে উপস্থিত পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই ঘটনাটিকে চরম অমানবিক ও আইনবহির্ভূত আচরণ বলে আখ্যা দিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, অসুস্থ ও অসহায় অবস্থায় দেশে ফিরে আলমগীর হোসেন মানবিক সহায়তা ও ন্যায্য অধিকার প্রত্যাশা করেছিলেন। কিন্তু তাকে উল্টো এমন অপমানজনক ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসী জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে জোরপূর্বক তুলে নেওয়া বা শারীরিকভাবে নির্যাতনের মতো ঘটনা সত্য হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

/এমএইচআর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: