প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম
অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করেছে এসআরবি। ছবি : সংগৃহীতনরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় দীর্ঘ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করেছে এসআরবি।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর একটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। তল্লাশি অভিযানে এসআরবি-এর ডগ স্কোয়াডও অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে অভিযান শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদীর সহকারী পুলিশ সুপার মো. মাসুদ খান।
অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড গুলি, পিস্তলের ২৭ রাউন্ড গুলি, থ্রি-নট-থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি, ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, শর্টগানের ৪লিক্সড ৪১ রাউন্ড কার্তুজ, ৯টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।
অভিযানের সময় বসতবাড়ির মালিক শরিফ ভূঁইয়াকে পাওয়া যায়নি জানিয়ে পুলিশ জানায়, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সাংবাদিক সম্মেলনে এএসপি মো. মাসুদ খান বলেন, গোপন খবরে ঘোড়াদিয়া এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর এমন অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এনএন