ভাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক জব্দ, আটক ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় অন্যত্র পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় সার

2026-10-29T15:50:29+00:00
2026-10-29T15:50:29+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক জব্দ, আটক ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম 
সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গায় অন্যত্র পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। আটক এ কে এম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

পুলিশ, কৃষি বিভাগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে সারবোঝাই ট্রাকটি সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা সেটি আটকে দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন সেখানে যান।

এরপর উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা ট্রাকসহ ২৫০ বস্তা সার জব্দ করেন। এ সময় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের হেলপারকে আটক করে ভাঙ্গা থানায় নেওয়া হয়।


ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে আটক করা হয়। ভাঙ্গা থেকে অন্যত্র সার পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে মামলা করা হবে এবং তার ডিলারশিপ বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সারবোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানও সার পাচারের অভিযোগে ট্রাকটি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভাঙ্গা  সরকারি সার জব্দ  ডিলার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: