সদরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমজীবীদের মধ্যে খাবার বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে পাঁচ শতাধিক অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।বুধবার (২৮

2026-10-28T20:10:47+00:00
2026-10-28T20:10:47+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সদরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমজীবীদের মধ্যে খাবার বিতরণ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:১০ পিএম 
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমজীবীদের মধ্যে খাবার বিতরণ। ছবি : সময়ের আলো
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে পাঁচ শতাধিক অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) সদরপুরে উপজেলার বিভিন্ন মোড়ে অটো ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের হাতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর পক্ষ থেকে এ খাবার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা মোতালেব পেয়াদা, সুইট আলম মোল্যা, কবির ব্যাপারী, স্বপন মাতুব্বর, মিঠুন আহমেদ, সাহেব ব্যাপারী, খোকন খান ও সোহাগ হাওলাদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আজিজুল ইসলাম নান্নু বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

বিশেষ করে অটো ও ভ্যানচালকসহ দিনমজুর মানুষেরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। তাদের কষ্টের কথা বিবেচনা করেই খাবার বিতরণের এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত চেষ্টা করবো।

সময়ের আলো/জোই
  বিষয়:   সদরপুর  যুবদল  প্রতিষ্ঠাবার্ষিকী  শ্রমজীবী  খাবার বিতরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: