কুষ্টিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার

2026-10-28T20:04:15+00:00
2026-10-28T20:04:15+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম 
সঞ্জয় কুমার আচার্যের খাসকামরাসহ অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের বিষয়ে উল্লেখযোগ্য সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।

দুদকের উপসহকারী পরিচালক বিজয় কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্যের খাসকামরাসহ অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়।

অভিযোগসংশ্লিষ্ট দলিল যাচাইয়ের পাশাপাশি অফিস সহকারী (বড়বাবু) বজলুর রহমানের দাফতরিক কাগজপত্র ও ব্যবহৃত ড্রয়ার এবং অন্যান্য কর্মচারীর টেবিলের ড্রয়ারও তল্লাশি করা হয়।

এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মহরারদের জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযান চলাকালে দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। এতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে।

অভিযান শেষে দুদকের উপসহকারী পরিচালক বিজয় কুমার জানান, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

অভিযোগকারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে জমির ক্রেতা-বিক্রেতা ও মহরারদের সঙ্গে কথা বলা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কুষ্টিয়া  সাব-রেজিস্ট্রার অফিস  দুদকের অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: