ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া

2026-10-28T19:50:09+00:00
2026-10-28T19:50:09+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, বুধবার ডেভিড ইমনের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, নগরের বাকলিয়া এক্সেস রোডে গত বছরের ৩০ মার্চ ভোররাতে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।


অন্য মামলাটি বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় সরোয়ার হোসেন বাবলা হত্যাকাণ্ডের ঘটনায় করা। গত বছরের ৫ নভেম্বর বিকেলে একদল সন্ত্রাসীর গুলিতে নিহত হন বাবলা। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণার সময় এ ঘটনা ঘটে। পরদিন বাবলার বাবা আবদুল কাদের বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ, ডেভিড ইমনসহ সাতজনকে আসামি করা হয়।

হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলার আসামি ডেভিড ইমন। গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাঁকে তিন সহযোগীসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারের সময় তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ডেভিড ইমনকে চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   ডেভিড ইমন  রিমান্ড মঞ্জুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: